রিটার্ন, এক্সচেঞ্জ এবং রিফান্ড পলিসি — Alokito Mart
Alokito Mart গ্রাহকদের স্বচ্ছ ও নিরাপদ কেনাকাটার নিশ্চয়তা দেয়। আমাদের প্রতিটি লেনদেন আমানতদারিতা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পরিচালিত হয়।
১. পণ্য/সেবা ভিত্তিক নীতিমালা
২. সাধারণ নীতিমালা ও শর্তাবলী
স্বচ্ছতার প্রমাণ (Unboxing Video): একটি সুন্দর অভিজ্ঞতার জন্য পার্সেল খোলার সময় একটি নিরবচ্ছিন্ন ভিডিও ধারণ করার অনুরোধ করছি। পণ্য কম থাকা বা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ দ্রুত সমাধানে এই ভিডিওটিই আমাদের একমাত্র নির্ভরযোগ্য ভিত্তি।
পার্সেল গ্রহণে সতর্কতা: পার্সেল গ্রহণের সময় প্যাকেটটি অক্ষত আছে কি না দেখে নিন। কোনো সমস্যা দেখলে কুরিয়ার প্রতিনিধির উপস্থিতিতেই আমাদের জানান। রিসিভ করার পর বাহ্যিক ড্যামেজ সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।
সহজ রিফান্ড ও ট্রানজেকশন: পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর কোয়ালিটি চেক শেষে ৩-৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হয়। রিফান্ড সাধারণত পেমেন্টের মাধ্যমে (বিকাশ/নগদ/ব্যাংক) প্রদান করা হবে। গ্রাহকের ব্যক্তিগত কারণে অর্ডার বাতিল করলে পেমেন্ট গেটওয়ে চার্জ (যদি থাকে) রিফান্ড থেকে কর্তন করা হতে পারে।
অর্ডার ক্যানসেলেশন: কুরিয়ারে হস্তান্তরের (Handover) আগ পর্যন্ত গ্রাহক অর্ডার বাতিল করতে পারবেন। কুরিয়ারে বুকিং হয়ে যাওয়ার পর ক্যানসেলেশন প্রযোজ্য হবে না।
শিপিং চার্জ: আমাদের ভুলের কারণে পণ্য পরিবর্তন করতে হলে কুরিয়ার খরচ আমরা বহন করব। তবে গ্রাহকের ব্যক্তিগত পছন্দে বা ভুল সাইজ অর্ডারের কারণে এক্সচেঞ্জ করতে চাইলে উভয় পাশের কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।
মানবিক ও শারঈ সৌজন্য (ইক্বালা): কোনো গ্রাহক ভুলবশত অর্ডার করলে এবং পণ্যটি সম্পূর্ণ অক্ষত ও পুনঃবিক্রয়যোগ্য থাকলে, আমরা শারঈ সহমর্মিতার খাতিরে তা ফেরত নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তবে এক্ষেত্রে পণ্যটির অবস্থা যাচাই সাপেক্ষে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩. যেসব ক্ষেত্রে রিটার্ন, এক্সচেঞ্জ বা রিফান্ড প্রযোজ্য নয়
বই: ব্যবহারের ফলে বইয়ে দাগ পড়া, লেখা, পৃষ্ঠা ভাঁজ করা বা ব্যক্তিগতভাবে কাগজের কোয়ালিটি অপছন্দ হওয়া।
পোশাক: একবার ব্যবহারের পর, ধোয়ার পর কিংবা ট্যাগ ও লেবেল ছিঁড়ে ফেললে তা আর বিনিময়যোগ্য থাকে না।
খাদ্যপণ্য: পণ্য গ্রহণের পর সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হওয়া খাবার; আংশিক খেয়ে ফেলার পর অভিযোগ করা; কিংবা খাবারের স্বাদ ও ঘ্রাণ ব্যক্তিগতভাবে অপছন্দ হওয়া (যদি পণ্যটি ফ্রেশ থাকে)।
সাধারণ: কোনো যৌক্তিক ত্রুটি ছাড়া শুধুমাত্র 'চেঞ্জ অফ মাইন্ড' বা ব্যক্তিগত পছন্দ পরিবর্তনের কারণে পণ্য ফেরত বা পরিবর্তন করা যাবে না।
বিশেষ দ্রষ্টব্য: Alokito Mart-এ পণ্য বা সার্ভিসের অর্ডার সম্পন্ন করার মাধ্যমে আপনি আমাদের এই নীতিমালা গ্রহণ করেছেন বলে গণ্য হবে। আপনার অধিকার সুরক্ষায় এই পলিসিটি ভোক্তা অধিকার আইনের আলোকে প্রণীত। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে যেকোনো সময় এই নীতিমালা পরিমার্জন বা পরিবর্তনের পূর্ণ অধিকার Alokito Mart কর্তৃপক্ষ সংরক্ষণ করে।