আলোকিত মার্টে আপনাকে স্বাগতম। সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা।
Home About us Contact Us

আমাদের সম্পর্কে (About Us) — Alokito Mart

আলোকিত মার্টের পথচলা মূলত একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। আমরা বিশ্বাস করি, মানুষের জীবনকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করতে বিশুদ্ধ জ্ঞানের কোনো বিকল্প নেই।

১. শুরুর দিনগুলো ও ‘আলোকিত বই বিতান’

আমাদের এই যাত্রার শুরুটা ছিল অত্যন্ত ত্যাগের এবং পরিশ্রমের। ২০১৭ সালের দিকে আমরা কয়েকজন দ্বীনি ভাই মিলে চিন্তা করলাম—দ্বীনি দাওয়াতের জন্য বইয়ের চেয়ে শক্তিশালী মাধ্যম আর হয় না। সেই ভাবনা থেকেই আমরা বেশ কিছু নির্ভরযোগ্য এবং অথেনটিক বইয়ের অর্ডার দিয়ে কাজ শুরু করি। যেহেতু সৌদি ভিত্তিক সাইট ইসলাম হাউজ ডট কম-এর প্রায় সব বই আমাদের আগে থেকেই পড়া ছিল, তাই মানসম্মত বই বাছাই করা আমাদের জন্য সহজ ছিল আলহামদুলিল্লাহ।

শুরুতে আমাদের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান ছিল না। শীতের মৌসুমে বিভিন্ন মাহফিলে আমরা একটি ফোল্ডিং টেবিল আর ট্রাঙ্ক ভর্তি বই নিয়ে হাজির হতাম। বই ভর্তি সেই ট্রাঙ্কগুলো বহন করা ছিল প্রচণ্ড কষ্টের, কিন্তু আল্লাহর সন্তুষ্টির আশায় সেই কষ্টটাকেই আমরা আনন্দ হিসেবে গ্রহণ করেছিলাম। পরবর্তীতে এই ভ্রাম্যমাণ উদ্যোগ থেকেই পাবনা শহরে জন্ম নেয় আমাদের লাইব্রেরি 'আলোকিত বই বিতান'

২. যা আমরা বিশ্বাস করি

আমরা একটি কঠিন সিদ্ধান্তে সবসময় অটল ছিলাম যে—ব্যবসায় লাভ যাই হোক না কেন, শিরক বা বিদআত মিশ্রিত কোনো বই আমরা ভুলেও আমাদের সংগ্রহে রাখব না। আমাদের বিশ্বাস খুব সাধারণ—উপকারী বই মানুষের কাছে পৌঁছানো যেমন নেকির কাজ, তেমনি ভুল তথ্যের বই ছড়িয়ে দেওয়া মারাত্মক গুনাহের কাজ। এই সততা এবং বিশুদ্ধ মানহাজের কারণেই আমরা পাঠকদের আস্থা অর্জন করতে পেরেছি।

৩. আমাদের সম্প্রসারণ ও সেবাগুলো

লাইব্রেরি পরিচালনার অভিজ্ঞতার পর আমরা অনুভব করলাম, অনেক গুরুত্বপূর্ণ বই বাজারে নিয়ে আসা সম্ভব যদি আমাদের নিজস্ব প্রকাশনী থাকে। সেই লক্ষ্য নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে 'আলোকিত প্রকাশনী'। সময়ের সাথে সাথে আমাদের কাজের পরিধি আরও বেড়েছে এবং মানুষের দৈনন্দিন জীবনের নানা হালাল প্রয়োজন মেটাতে আমরা 'Alokito Mart'-এর মাধ্যমে বিভিন্ন সেবা বিস্তৃত করেছি:

৪. আমাদের লক্ষ্য

আমরা আপনাদের কাছে নিছক একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং আস্থার একটি নাম হয়ে উঠতে চাই। আমাদের লক্ষ্য হলো এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখান থেকে মানুষ নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় পণ্য বা সেবাটি গ্রহণ করতে পারে। আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে আমরা ইন শা আল্লাহ অনেক দূর এগিয়ে যাব। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি মানুষের জীবন একটু হলেও সুন্দর ও দ্বীনমুখী হয়, তবেই আমাদের সার্থকতা।

৳5000 কিনলে ফ্রি ডেলিভারি পাবেন!
0
কার্ট
লোড হচ্ছে...

Categories

Loading categories...

Select a category to view subcategories